বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদ কর্তৃক আয়োজিত শ্রীমদ্ভগবদগীতার ৫১৬২তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব-২০২৫ অনুষ্ঠিত। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদ কর্তৃক আয়োজিত শ্রীমদ্ভগবদগীতার ৫১৬২ তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব -২৫ গতকাল ১লা ডিসেম্বর সোমবার চট্টগ্রাম একাডেমী হলরুমে বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক মহোদয় সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । মহতী অনুষ্ঠানে আর্শীবাদক হিসেবে উপস্থিত ছিলেন গীশিক কেন্দ্রীয় সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি এড, দিলীপ ভট্টাচার্য্য, শুভ উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর সম্মানিত উপদেষ্টা অধ্যক্ষ বিজয়া লক্ষ্মী দেবী। বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদ কর্তৃক শ্রী শ্রী গীতা জয়ন্তী উৎসব -২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত সেন মহোদয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর উপদেষ্টা অধ্যাপিক কৃষা দাশ, বাগীশিক কেন্দ্রীয় সংসদ এর সাবেক সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত উপদেষ্টা আশুতোষ সরকার, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক ডা অপূর্ব ধর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন : বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের কর্মকর্তা বৃন্দ যথাক্রমে: প্রকৌশলী উত্তম দে( মুন্না), অনিল আচার্য্য,রাজেশ পাল, মাধব চক্রবর্তী, ডা: মিথুন দাশ মুন্না, শুভদ্বীপ চক্রবর্তী, বাবু দত্ত, ডাঃ বিদ্যুৎ দাশগুপ্ত , মৌসুমী চৌধুরী, ও বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের আওতাধীন সকল থানা সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বাকলিয়া সভাপতি তুষার মজুমদার, উত্তম চক্রবতী, অনুপম বিশ্বাস, প্রকাশ রায় পুরোহিত, ডাঃ নারায়ণ চন্দ্র নাথ, আশীষ দাশ, সুজিত দাশ, কানুরাম আচায্য, সুজন দেব, ডাঃ অনিমা পাল, শান্তজিৎ ঘোষ, তুজয় দে, ইটু কুমার সেন, দেবু দে, সহ প্রমুখ। অনুষ্ঠানে বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদ এর কর্মকর্তাবৃন্দ ও মহানগর আওতাধীন সকল থানা সংসদ কে গীতার জ্ঞান অনবদ্য ভূমিকা রাখায় সম্মান স্মারক ও বিভিন্ন থানা সংসদ এ গীতা প্রদান করার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।