টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটকের সভাপতিত্বে বুধবার (৩ ডিসেম্বর ) ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দির প্রাঙ্গণে এক জরুরী মিটিং এর আয়োজন করা হয়।অত্র এলাকার হিন্দু জনসাধারণ ও সাবেক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত মিটিং-এ সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টুকে সভাপতি ও গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালীমন্দিরটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৭ গ্রামের সনাতনী হিন্দু সম্প্রদায়ের পূজা-অর্চনার জন্য প্রাচীনকালে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় উপাসনালয়।মিটিং-এ উপস্থিত সকলের উদ্দেশ্যে নবগঠিত কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,"আমাদের উপর বিশ্বাস ও আস্থা রাখবেন। আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা মন্দিরের উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে পারবো। সকলকে সাথে নিয়ে আমরা এই ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরটির সংস্কার কাজ সম্পাদন করে অবকাঠামোগত সার্বিক উন্নয়নে যথাযথ ভূমিকা রেখে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হব।হিংসা-বিভেদ ভুলে সকলেই একতাবদ্ধ থেকে আমাদের এই নবগঠিত কমিটিকে সহযোগিতা করলে মন্দিরটির দৃশ্যমান উন্নয়ন অবশ্যই সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস।" সকলের মতামত অনুযায়ী আগামী ১৩ জানুয়ারি ২৮ পৌষ মঙ্গলবার ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালীমন্দিরে কালীপূজা উদযাপন ও ঐদিন রাতে হরিরাম সংকীর্ত্তণ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতি অভিজিৎ দে নিন্টু, সিনিয়র সহ-
সভাপতি প্রলয় কুন্ডু, সহ-সভাপতি শ্রীকৃষ্ণ দেবনাথ, এডভোকেট জীতেন্দ্র চন্দ্র শীল, প্রদীপ্ত কৃষ্ণ ঘটক রতন, খোকন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক আনন্দ আর্য্য, রতন চন্দ্র পাল, প্রনব কুমার পাল (রিপন), নীলকমল মন্ডল, দেবরাজ ঘটক (শান্ত), সাংগঠনিক সম্পাদক প্রহ্লাদ চন্দ্র আর্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রায়, সঞ্জিত পাল (ছোটন),কোষাধ্যক্ষ ঝিনুক আর্য্য, সহ-কোষাধ্যক্ষ বিপ্লব সরকার, গৌর দেবনাথ, অমল চন্দ্র আর্য্য, দপ্তর সম্পাদক ভক্ত চন্দ্র পাল, সহ-দপ্তর সম্পাদক বিমল চন্দ্র দাস, আনন্দ চন্দ্র শীল, সমাজ কল্যাণ সম্পাদক সুমন দেবনাথ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পীযুষ দেবনাথ, অজিত দেবনাথ, তথ্য ও গবেষণা সম্পাদক : ভজন চন্দ্র সেন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সাগর ঘটক, সুব্রত কুমার পাল, ধর্ম বিষয়ক সম্পাদক রবীন্দ্র চক্রবর্তী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অলক গোশ্বামী, দেবজিৎ ঘটক প্রান্ত, সাংস্কৃতিক সম্পাদক : অখিল সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ দেবনাথ, লিটন পাল, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তি ঘটক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সবিতা ঘটক, প্রচার সম্পাদক বাপন চন্দ্র আর্য্য, সহ প্রচার সম্পাদক অদ্বৈত্য চন্দ্র পাল, বিষ্ণু চন্দ্র পাল, ধীরেন্দ্র চন্দ্র পাল নরেন, কার্যকরী সদস্য অতুল চন্দ্র শীল, সুধীন্দ্র চন্দ শ্যামল, অনিল সরকার, প্রশান্ত দে (লিখন), নিবারণ দেবনাথ, অমূল্য চক্রবর্তী, বিপ্লব দেবনাথ, এডভোকেট দুলাল চন্দ্র শীল, শ্যামল চন্দ্র দাস, অবিনাশ চক্রবর্তী, সাধন মোহন্ত, ঈশ্বর চন্দ্র দাস, গনেশ চন্দ্র পাল, নারায়ন পাল, ইন্দ্রজিৎ চক্রবর্তী সেতু, ছুতু মজুমদার, মৃদুল দেবনাথ, প্রভাত গোশ্বামী, রীতোশ দেবনাথ, প্রকাশ দেবনাথ, শ্যামল চন্দ্র চন্দ, টোটন জোয়ার্দ্দার, কার্ত্তিক পাল, বিজয় চন্দ্র দাস, অর্জুন চন্দ্র দাস, মধুসুদন দাস, সুনিল মজুমদার, রমেশ চন্দ্র দাস, কৃষ্ণ চন্দ্র দাস, যতন সূত্রধর, গোবিন্দ রাজবংশী, অর্পণ চন্দ্র ঘটক, দিপক আর্য্য সিন্টু, সুনিল পাল, দিলিপ রাজবংশী, রথীন্দ্র তিলকদাস, প্রহ্লাদ চন্দ্র পাল, শোভন চন্দ্র পাল, হৃদয় চন্দ্র শীল, নিমাই চন্দ্র পাল ,অনন্ত চন্দ্র শীল। উপদেষ্টা মন্ডলী এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক, চিত্ত রঞ্জন সাহা, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, প্রবীর চন্দ্র চন্দ, অধ্যাপক রাধেশ্যাম বসাক, অজিত কুমার পাল(বাবলু), দিলিপ কুন্ডু, হিমাদ্রি কুমার চন্দ, সুকুমার ভট্টাচার্য (বাবু), প্রতাপ কর্মকার, কিশোর দেব (মানিক), দিলিপ কর্মকার, ডাঃ বিদ্যুৎ দেবনাথ, সুভাষ কুন্ডু, মিন্টু চন্দ্র গৌড়, নিত্যানন্দ পাল, অধ্যাপক উদয় পাল, রঘুনাথ পাল, গনেশ চন্দ্র পাল, ডাঃ সুব্রত পাল, গৌতম ঘটক, ডাঃ প্রিতম সরকার, ডাঃ প্রসেনজিৎ পাল(সাগর),ডাঃ অমৃত দেবনাথ, বাসুদেব পাল, রামকৃষ্ণ সাহা।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.