বাংলাদেশ নাথ ফাউন্ডেশন (বানাফ) কেন্দ্রীয় সংসদের সাধারণ সভা গত ২২ নভেম্বর'২৫, শনিবার চট্টগ্রামের কোতোয়ালিস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অধ্যাপক রাস মোহন নাথের সভাপতিত্বে এবং এডভোকেট মিন্টু কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রাখাল চন্দ্র নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব নাথ, ব্যাংকার সুমন রায় চৌধুরী। বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক পংকজ কান্তি নাথ, অনজন চৌধুরী, মাষ্টার রাজীব নাথ প্রমুখ। অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিতে পংকজ কান্তি নাথকে আহ্বায়ক, অনজন চৌধুরী ও ডা. রাখাল চন্দ্র নাথকে যুগ্ম আহ্বায়ক, এডভোকেট মিন্টু কুমার নাথকে সদস্য সচিব, মাষ্টার রাজীব নাথকে অর্থ সচিব, প্রদীপ নাথকে সাংগঠনিক সচিব এবং সবুজ নাথকে শিক্ষা সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভায় শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত পূজা মন্ডপ পরিদর্শন ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপিত হলে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে উক্ত হিসাব অনুমোদিত হয়। সনাতনী সম্প্রদায়ের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য একটি 'বৈদিক জ্ঞান অন্বেষণ প্রতিযোগিতা' আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভার, প্রারম্ভে শ্রীমদ্ভগবদগীতা থেকে পাঠ করেন মাস্টার রাজীব নাথ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.