চ্যানেল ওম নিউজ ডেস্ক:
‎সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যের অবসান দাবিতে প্রস্তাবিত ‘৮ দফা দাবী’কে কেন্দ্র করে আয়োজিত হতে যাচ্ছে এক বিশেষ দৌড় প্রতিযোগিতা “মাইনরিটি ম্যারাথন–২০২৫”। এই ম্যারাথনের ৮ কিলোমিটার পথসংকেত প্রতীকীভাবে ৮ দফা দাবির প্রতিনিধিত্ব করবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই ম্যারাথন যাত্রা। সমাপ্তি হবে বরদেশ্বরী কালী মন্দিরে। দেশের সংখ্যালঘু যুব সমাজ, তরুণ, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের এই দৌড়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

‎আয়োজকরা জানান, গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি সুসংগঠিত আয়োজনের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি তুলে ধরা অত্যন্ত জরুরি। এই ধরনের উদ্যোগ ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে তারা মনে করেন।

‎ম্যারাথনে অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনে; রেজিস্ট্রেশন ফি নির্ধারিত হয়েছে ১০৮ টাকা। রেজিস্ট্রেশনকারী প্রত্যেককে টিশার্ট, জল ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।

‎যোগাযোগ: ০১৯১২১২৪৪৫১
‎রেজিস্ট্রেশন ফরম লিংক:
‎https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeI09BcYw72FC2uxTo9jYt9GEDgEhREhYsOnb9LPwwilpWuLg/viewform?fbclid=IwZXh0bgNhZW0CMTEAc3J0YwZhcHBfaWQPMjc1MjU0NjkyNTk4Mjc5AAEeGugUJf6-6gfau8srcXi69dtXI_a44wSVXEHMmM9GLxLbeRMQZL2m7213tHY_aem_Kup90soXZfteDPG3-mtZPg