প্রমী সেন
চট্টগ্রামের আকবরশাহ থানার অন্তর্গত লতিফপুর এলাকায় শ্রীমৎ স্বামী সদানন্দ গোস্বামীর ৫০তম তিরোধান দিবস এবং আশ্রম প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠান। যা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর (২ ও ৩ পৌষ), বৃহস্পতিবার ও শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞসহ নানা আধ্যাত্মিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটি জানান, লতিফপুরস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ঘিরে মন্দির এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ। ভক্ত ও স্থানীয়দের অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি।
আগামী ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার শুভ অধিবাস দিয়ে শুরু হবে উৎসব। সারাদিনব্যাপী ধর্মীয় সঙ্গীত, পাল্টা কীর্তন ও নানা মাঙ্গলিক কর্মসূচি। রাত ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ধর্মীয় সঙ্গীত পরিবেশনা যা পরিবেচন করবে জনপ্রিয় ব্যান্ড ‘টিম বৃষ্টি’। রাত ১২ টায় অনুষ্ঠিত হবে পাল্টা কীর্তন এতে অংশ নেবেন দুই সুপরিচিত কবিয়াল প্রদীপ রুদ্র ও রনজিৎ কর।
১৯ই ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ। আয়োজকরা জানিয়েছেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যোগ দেবেন এই আধ্যাত্মিক অনুষ্ঠানে।
শ্রীমৎ স্বামী সদানন্দ গোস্বামী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠান সফল করতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
উৎসব
স্বামী সদানন্দ গোস্বামীর তিরোধান দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও মহানামযজ্ঞ শুরু ১৮ই ডিসেম্বর
December 12, 2025
10 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.