দীপু দাস হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে হিন্দু মহাজোটের বিক্ষোভ ও প্রার্থনা সভা,ঘাতকদের ফাঁসির দাবি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় তথাকথিত ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে দিপু দাসকে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা শাখা। এই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের উদ্যোগে গোপালগঞ্জে এক প্রতিবাদ সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। তারা দিপু দাসের হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বক্তারা বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ তুলে দিপু দাসকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে। স্বাধীন দেশে এ ধরনের মধ্যযুগীয় বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলেন, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, বরং মানবতার ওপর চরম আঘাত। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গোপালগঞ্জ জেলা শাখার নেতারা প্রশাসনের কাছে জোর দাবি জানান, এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে সংখ্যালঘুদের ওপর এমন নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে। প্রতিবাদ সভা শেষে নিহত দিপু দাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশের সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.