সুরেশ্বর সংগীত একাডেমি’র আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সুরেশ্বর সংগীত একাডেমির ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়াম হলে আজ ২২ ডিসেম্বর, সোমবার অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সুরেশ্বর সংগীত একাডেমির উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য। প্রধান অতিথি ছিলেন রুবেল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক রুবেল দাশ। সম্মানিত অতিথি ছিলেন হারমিস সান ইন্টারন্যাশনালে প্রধান নির্বাহী কর্মকর্তা মৎস্যবিজ্ঞানী বীর মুক্তিযোদ্ধা নীল রতন দাশগুপ্ত ও সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সিআরএস টিভি’র চেয়ারম্যান সেলিম নূর ও বিশিষ্ট সংগঠক বাবলু দাশ, সমীর দাশ, বিপ্লব চৌধুরী কাঞ্চন, ধীমান দাশ,সমীরণ পাল, সোহেল দাশ, তুর্জয় দাশ। প্রধান বক্তা ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি’র সিনিয়র অফিসার আবদুল মুনাফ। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন সুরেশ্বর সংগীত একাডেমির সভাপতি অ্যাডভোকেট কৃষ্ণ লাল দাশ। স্বাগত বক্তব্য রাখেন ইমন মুজমার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আহবায়ক ডা. অপূর্ব ধর। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সতীশ দাশ হিমেল অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিঝুম চৌধুরী ও অনন্যা চক্রবর্তী। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় রেওয়াজ তবলা শিক্ষাকেন্দ্রের পরিচালক সুদীপ সেনগুপ্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক এ কে এম কৌশিক আহমেদ, ঘুঙুর নৃতক্যলা কেন্দ্রের পরিচালক স্বপন দাশ, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, বরেণ্য সঙ্গীতশিল্পী কান্ধাইয়া ওস্তাদকে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.