শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী বাড়ী সভাপতি ধীরেন্দ্র দাশগুপ্ত, সম্পাদক অমল কর্মকার
চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাটে অবস্থিত শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী বাড়ী পরিচালনা পরিষদের ২০২৬–২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ধীরেন্দ্র দাশগুপ্ত এবং সাধারণ সম্পাদক পদে অমল চন্দ্র কর্মকার নির্বাচিত হন। উভয় পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রাত ১০টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাঁদের বিজয়ী ঘোষণা করে।
নির্বাচন প্রক্রিয়ায় পর্যায়ক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট উত্তম কুমার রায়। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক দিলীপ কুমার দাশ, ডা. দীপক কুমার চৌধুরী, লায়ন সুভাষ চন্দ্র দাশ ও বিশ্বজিৎ মজুমদার জুয়েল।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ২৯ ডিসেম্বর, সোমবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.