চ্যানেল ওম নিউজ ডেস্ক
সারাদেশের ন্যায় চট্টগ্রামে আগামী ৯ই জানুয়ারি বার্ষিক সমাপনী গীতা পরীক্ষা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের উদ্যোগে বার্ষিক সমাপনী গীতা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০টায় বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের অধিভুক্ত নির্ধারিত সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা আয়োজন করা হবে।
পরীক্ষাটি চট্টগ্রাম মহানগরের বিভিন্ন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রসমূহে সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী (মানিক) ও সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর এক যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষার কেন্দ্রসমূহ হলো—
মিউনিসিপাল মডেল হাই স্কুল, নিউ মার্কেট (কোতোয়ালি);
কর্ণফুলী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চকবাজার;
রঙ্গী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, পুরাতন চান্দগাঁও;
পাথানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়;
পতেঙ্গা উচ্চ বিদ্যালয়;
কাটালী আইডিয়াল কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুল;
সারস্বত কুটির দুর্গা মন্দির, দক্ষিণ কাটালী;
শ্রীশ্রী গীতা মন্দির কমপ্লেক্স, রামপুরা;
নিয়ন একাডেমি, মুরাদপুর;
শৈলবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বায়েজিদ;
মেরিন সান স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গীতা শিক্ষার মাধ্যমে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গীতাস্কুল
চট্টগ্রামে মহানগরে আগামী ৯ই জানুয়ারি বার্ষিক সমাপনী গীতা পরীক্ষা অনুষ্ঠিত হবে
January 3, 2026
21 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.