চ্যানেল ওম নিউজ ডেস্ক
বান্দরবানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর আয়োজনে বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দির মিলনায়তনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, সহ-সভাপতি প্রীতম চৌধুরী, গীতাঞ্জলি মাতৃসম্মিলনী (গীমাস)'র সহ-সভাপতি লাভলী দে, বাগীশিক বান্দরবান জেলা সভাপতি আশীষ আইচ, সাধারণ সম্পাদক শিক্ষক রতন কান্তি নাথ, সহ সাধারণ সম্পাদক দিলীপ কুমার নাথ এবং বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দির কমিটির সদস্য সচিব আনন্দ দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। এবারের পরীক্ষায় তিন শাখায় মোট ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী বলেন, " গীতা আমাদের একতা, নৈতিকতা ও মানবিকতা তথা মূল্যবোধের শিক্ষা দেয়। আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি না। মানুষকে ভালোবাসাই আমাদের আদর্শ ও গীতার শিক্ষা। নৈতিক ও মানবিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে বাগীশিক নিরলসভাবে কাজ করে চলেছে।
এদিকে গীতা শিক্ষা বোর্ড জানায়, দেশের ৫৮ জেলার ১৫ হাজার শিক্ষাকেন্দ্র থেকে প্রায় ৬০ হাজার নিবন্ধিত শিক্ষার্থী প্রথমবারের মতো এবার গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় অংশ নিয়েছেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.