চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎পদ্মা নদীতীরবর্তী অঞ্চলের শীতার্ত ও অসহায় সনাতনী জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট, কেন্দ্রীয় কমিটি। সংগঠনের উদ্যোগে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পুখরিয়া ও আরিচা ঘাট এবং ঘিওর উপজেলার তেরশ্রী কেন্দ্রীয় কালীমন্দির এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি শ্রী বিধান বিহারি গোস্বামী ও সাধারণ সম্পাদক শ্রী সুশান্ত চক্রবর্তীর নির্দেশনায় বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রনি রাজবংশীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

‎এই কর্মসূচির আওতায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের দরিদ্র, দুস্থ ও শীতকাতর মানুষদের মাঝে কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং সংগঠনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

‎শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়নে যারা সরাসরি অংশগ্রহণ করেছেন এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন পর্যায় থেকে যাঁরা সার্বিক সহযোগিতা প্রদান করেছেন—তাঁদের প্রতি বাংলাদেশ হিন্দু যুব মহাজোট, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

‎সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, মানবতার সেবায় কাজ করাই বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও অসহায়, দুস্থ ও শীতার্ত সনাতনী মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে মানবিক কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা ও আশীর্বাদ আহ্বান করছি।