চ্যানেল ওম নিউজ ডেস্ক
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) নাজিরহাট পৌরসভা সংসদের অভিষেক ১৬ জানুয়ারি (শুক্রবার) ফটিকছড়ি সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে অতিথিদের আসন গ্রহণ ও বরণ, সমবেত গীতাপাঠ ও উদ্বোধনী সংগীত, ধর্মসম্মিলন, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন। বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের সভাপতি সঞ্জয় ধর এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক রোটারীয়ান শ্রীযুত জুয়েল চক্রবর্তী। বাগীশিক নাজিরহাট পৌরসভা সংসদের সি.সহ-সভাপতি প্রণয় ধর (অনুপ) ও সাধারণ সম্পাদক রবি দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা লায়ন শ্রীযুত শম্ভু দাশ, প্রধান বক্তা বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক শ্রীযুত পলাশ কান্তি নাথ (রণী), মহান অতিথি বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা শ্রীযুত সুমন কুমার বণিক, মহান আশীর্বাদক ফটিকছড়ি উপজেলা সমাজসেবা অফিসার শ্রীযুত রাজিব আচার্য্য, প্রঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলক শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী ও শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী, স্বাগত বক্তব্য রাখবেন শ্রীযুত রবি দে, শুভেচ্ছা বক্তব্য রাখবেন ডেন্টিষ্ট শ্রীযুত অমিত ভৌমিক সৈকত, ভাগবতীয় বক্তা বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক বাসু চৌধুরী, শপথ বাক্যপাঠ করাবেন বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি মানস চক্রবর্তী, আলোকিত অতিথি হিসেবে থাকবেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, রূপক দে, লিটন মহাজন, উমা শংকর চৌধুরী, ডা. মানিক কুমার দেবনাথ, প্রিয়রঞ্জন ভট্টচার্য্য।