চ্যানেল ওম নিউজ ডেস্ক
বরুড়া উপজেলার দেওড়া দিঘীর পাড় সার্বজনীন কালী মাতা মন্দিরে অনুষ্ঠিত অষ্ট প্রহরব্যাপী নামযজ্ঞ উপলক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ হিন্দু মহাসংঘ বরুড়া উপজেলা শাখা।

ধর্মীয় এই মহাযজ্ঞকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে শৃঙ্খলা রক্ষা, ভক্তদের সার্বিক সহায়তা এবং ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের নেতাকর্মীরা। তাদের দায়িত্বশীল উপস্থিতিতে পুরো আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ হিন্দু মহাসংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক জনি মজুমদার বলেন—
“ধর্মীয় আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, এর সঙ্গে শৃঙ্খলা, নিরাপত্তা ও মানবিক সেবাও জড়িত। বাংলাদেশ হিন্দু মহাসংঘ সবসময় সনাতন ধর্ম ও সংস্কৃতি রক্ষায় এবং ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখতে বদ্ধপরিকর।”

এ সময় আয়োজন কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি বলেন—
“অষ্ট প্রহর নামযজ্ঞ সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ হিন্দু মহাসংঘ বরুড়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা অত্যন্ত আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন। তাদের সহযোগিতা না পেলে এত বড় ধর্মীয় আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হতো না। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে বরুড়া উপজেলা হিন্দু মহাসংঘের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
সভাপতি আকাশ চন্দ্র ভৌমিক,
সাধারণ সম্পাদক বাঁধন মজুমদার,
অর্থ সম্পাদক মিঠুন সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অষ্ট প্রহর নামযজ্ঞ শান্তিপূর্ণভাবে চলতেছে।