গত ১৩ জানুয়ারি বর্ণ সংঘের উদ্যোগে অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মানবিক এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন বর্ণ সংঘের উপদেষ্টা ও সংগঠক ডা. অপূর্ব ধর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শুভাকাঙ্ক্ষী লাকী দেবনাথ, বর্ণ সংঘের সভাপতি দীপংকর সেন, সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত, অর্থ সম্পাদক অরূপ গুপ্ত, দপ্তর সম্পাদক প্রবাল দাশ এবং কার্যকরী সদস্য সুজয় ভট্টাচার্য পুলকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠন থেকে জানানো হয়, আমরা যারা তুলনামূলকভাবে স্বাবলম্বী ও অবস্থাসম্পন্ন, তাদের কাছে শীত তেমন কষ্টের নয়। ইটের দেয়াল ভেদ করে শীত আমাদের শরীর ছুঁতে পারে না; বরং শীত আমাদের জন্য বাহারি পোশাক পরার একটি আনন্দময় উপলক্ষ হয়ে ওঠে। কিন্তু ফুটপাতে আশ্রয় নেওয়া অসহায় ও দরিদ্র মানুষের কাছে শীতের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন—তাদের জন্য শীত মানেই আতঙ্ক ও দুর্ভোগ।
এই শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে বর্ণ সংঘ প্রতি বছরের মতো চলতি বছরেও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.