হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব উদযাপন
সৎসঙ্গ বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ জন্ম মহোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যুষে শুরু হয় মাঙ্গলিক নহবত তৎসহ ঊষাকীর্তন ভোর ৬: ৩২ মিনিটে প্রাতঃকালিন বিনতি প্রার্থনা নাম জপ ও আশিষবাণী গ্রন্থাদি পাঠ শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ ও নাম সংকীর্তন ৭:৪১ মিনিটে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী লিখুন ও সংগীত প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ১০:১মিনিটে শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত ছড়া গান। ১১:১ মিনিটে মাতৃ সম্মেলন আলোচ্য বিষয় সংসার আর পারিপার্শ্বিক নিয়ে মায়েদের করণীয়। দুপুর ১:১মিনিটে ভান্ডারায় প্রসাদ বিতরণ। ১:১৫ মিনিটে ভক্তি মূলক গানের অনুষ্ঠান।
১:৩১মিনিটে ধর্মসভা শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন ও আচার্য পরম্পরা। বিকাল ৪:৩১ মিনিটে নৃত্যাঅনুষ্ঠান ছন্দের তালে তালে। সন্ধ্যা ৫:৩০ মিনিটে সমবেত সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শ্রী প্রশান্ত কুমার নন্দী উৎসব উদযাপন পরিষদ ২০২৬ ইং সৎসঙ্গ বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা। সাধারণ সম্পাদক শ্রী গোপাল কৃষ্ণ চৌধুরী উৎসব উদযাপন পরিষদ ২০২৬ ইং সৎসঙ্গ বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা অর্থ সম্পাদক ডাঃ সন্তোষ কুমার শীল উৎসব উদযাপন পরিষদ সৎসঙ্গ বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা। প্রধান সমন্বয়কারী শ্রী নুপুর কান্তি দেব উৎসব উদযাপন পরিষদ সৎসঙ্গ বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা। সার্বিক সহযোগিতায় শ্রী বিজয় কৃষ্ণ চৌধুরী, শ্রী বিশ্বজীত বল , শ্রী অনিল কান্তি পাল, আরো অন্যান্য সদস্যবৃন্দ উক্ত উৎসবকে মাথায় রেখে হাটহাজারী ও চট্টগ্রাম তৎসহ চট্টগ্রামের বাহির থেকেও হাজার হাজার ভক্তের সমাগম ঘটে অনুষ্ঠানে বক্তারা বলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ মাথায় নিয়ে যদি চলে রাষ্ট্র সমাজ জীবন সফলতা এবং সভ্যতা সঠিক পথে চলবে এতে কোন দ্বিধাদ্বন্দ্ব নেই। পরিশেষে বিশ্বশান্তি মঙ্গল কামনায় বিনতি প্রার্থনা নাম জবের মধ্য দিয়ে অনুষ্ঠান সমর্পণ ঘটে
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.