চ্যানেল ওম নিউজ ডেস্ক
কুম্ভমেলার রন্ধনশালার উনুনে পবিত্র অগ্নিসংযোগের মধ্য দিয়ে শুরু হয়েছে ১১ দিনব্যাপী প্রসাদ রন্ধনের কর্মযজ্ঞ। এ উপলক্ষে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঋষিধাম ও তুলসীধামের পূজনীয় মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী কৃপানন্দ পুরী মহারাজ ও শ্রীমৎ স্বামী হরিকৃপানন্দ পুরী মহারাজ। এছাড়া ঋষি অদ্বৈতানন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট কাঞ্চন বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে সূচিত এই প্রসাদ রন্ধনের কর্মযজ্ঞ কুম্ভমেলা উপলক্ষে আগত লক্ষাধিক ভক্তের সেবায় নিবেদিত থাকবে বলে আয়োজকরা জানান।