শ্রী শ্রী শালগ্রাম শিলাচক্র মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যার দেবী মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিশেষ আরাধনা, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করার লক্ষ্য নেওয়া হয়েছে। পূজা অনুষ্ঠানে ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পূজা উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন স্বপন সিং। সভাপতি ছিলেন নেপাল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন রাজু চৌধুরী।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাপ্পি দে, শিমুল কান্তি দাশ, রিপন সিং, সুমন সিং, রুমা সিং, কলি সিং, আঁখি রায়, আরাধ্যা, অনুরাধা, রাজশ্রী ও যুবরাজ সিং।

ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিচালনা করেন পণ্ডিত শ্রী লিটন আচার্য, অধ্যক্ষ, বঙ্কিমচন্দ্র সংস্কৃত কলেজ। এসময় উপস্থিত ছিলেন বাপ্পি দে, সদস্য সচিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।