চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎অখণ্ড শ্রদ্ধা ও বিনীত নিবেদনের মাধ্যমে প্রয়াত ধর্মানুরাগী ব্যক্তিত্ব কান্তি দাস ও সুশীল দাস–এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজিত হতে যাচ্ছে সমবেত উপাসনা ও শ্রীশ্রী গীতা হোমযজ্ঞ।
‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে প্রয়াতদের আত্মার শান্তি কামনা করা হবে। ৩০ই জানুয়ারী সকালে গীতা পাঠ ও হোমযজ্ঞের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।
‎অনুষ্ঠানে প্রধান পৌরহিত্য করবেন শ্রীশ্রী যোগী শ্রীমৎ স্বামী প্রাঞ্জলানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ, কেন্দ্রীয় তপোবন আশ্রম, সেবকচণ্ডী গোপালপুর, চট্টগ্রাম। মোক্ষাদেশ প্রদান করবেন মিনা দাশ।
‎আয়োজনে স্থানীয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে প্রার্থনা ও উপাসনায় অংশগ্রহণ করার জন্য আহবান জানান আয়োজক পরিবার।