চ্যানেল ওম নিউজ ডেস্ক
‎ভারতের মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে বুধবার (২৮ জানুয়ারি) সকালে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে, যেখানে এনসিপি নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও ছিলেন। খবর এনডিটিভির।
‎স্থানীয় সময় সকালেই বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা চলাকালীন উড়োজাহাজটি রানওয়ের পাশে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়, এবং পরে এতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই প্রচণ্ড ও ভয়াবহ শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, যা শুনে স্থানীয়রা ছুটে আসে।
‎দুর্ঘটনায় অজিত পাওয়ার (৬৬) এবং তাঁর ভাই শরদ পাওয়ারের ভাতিজা নিহত হয়েছেন। বিমানে মোট ছয় জন আরোহী ছিলেন, যাদের মধ্যে উপমুখ্যমন্ত্রী, তাঁর নিরাপত্তাকর্মী ও পাইলটও ছিলেন বলে জানানো হয়েছে।
‎বারামতি বিমানবন্দর ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্থ বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি এসএসকে, এবং এটি মুম্বাই থেকে চার্টার করা লিয়্যারজেট-৪৫ ছিল। বারামতি বিমানবন্দর দীর্ঘদিন একটি বেসরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হলেও সম্প্রতি তা মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভেলপমেন্ট কোম্পানির হাতে হস্তান্তর করা হয়েছে।
‎প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে পাইলটকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিতে হয়েছিল। তবে বিমানটি কী কারণে অতিরিক্তভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে এবং দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
‎অজিত পাওয়ার জেলা পরিষদ নির্বাচনের আগে বারামতির বিভিন্ন জনসভায় অংশগ্রহণ করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলেন; ঠিক এই সময়ই দুর্ঘটনা ঘটে।