মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি
সাধক শ্রীশ্রীরঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে শুরু হচ্ছে মহোৎসব। এ উপলক্ষে শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১৪০২ বঙ্গাব্দের ৬,৭,৮ ও ৯ ফাল্গুন (১৯,২০,২১ ও ২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) বিভিন্ন পর্বে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
প্রথম দিন (৭ ফাল্গুন, শনিবার):
সকালে নগর কীর্তনের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। এরপর শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, ধর্মীয় আলোচনা এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাতে অন্ন প্রসাদ বিতরণ।
দ্বিতীয় দিন (৮ ফাল্গুন, রবিবার):
শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ।
তৃতীয় দিন (৯ ফাল্গুন, মঙ্গলবার):
মহানাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং সমাপনী প্রসাদ বিতরণের মাধ্যমে তিন দিনব্যাপী অনুষ্ঠান শেষ হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত-অনুসারীরা অংশগ্রহণ করবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে মহোৎসবে উপস্থিত থেকে আধ্যাত্মিক এ আয়োজন সফল করার আহ্বান জানানো হয়েছে।
উৎসব
সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরীর ৪০০তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে মহানাম সংকীর্তন
February 17, 2026
28 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.