আগামীকাল থেকে শুরু হচ্ছে উত্তরভূর্ষি মধ্যপাড়ায় চারদিন ব্যাপী জগদ্ধাত্রী পূজা
বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি (মধ্যপাড়া) হরি সিকদার বাড়ি একতা যুব সংঘের উদ্যোগে জগদ্ধাত্রী পূজা চারদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামী ২৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে-২৯ অক্টোবর সন্ধ্যা ৬টায় মায়ের শুভ অধিবাস ও মঙ্গলারতি। ৩০ অক্টোবর মায়ের পূজা, দুপুর ১২টায় রাজভোগ নিবেদন, মায়ের সন্ধ্যারতি, সন্ধ্যারতি পরিবেশন করবেন রতন ঢাকি ও তার দল। সন্ধ্যা ৭টায় নামযজ্ঞের শুভঅধিবাস কীর্ত্তন, অধিবাস কীর্তন পরিবেশন করবেন রাম গোবিন্দ সম্প্রদায় এবং রাত ৯টায় অন্নপ্রসাদ বিতরণ। ৩১ অক্টোবর অষ্টপ্রহরব্যাপী অহোরাত্র নামসংকীর্তন, নামসুধা পরিবেশন করবেন রাম গোবিন্দ সম্প্রদায়, নিত্যানন্দ সম্প্রদায়, মা শংকরী সম্প্রদায়, গৌর সুন্দর সম্প্রদায়। ওইদিন দুপুর ১২টায় রাজভোগ নিবেদন, দুপুর ও রাতে অন্নপ্রসাদ বিতরণ, রাত ১২টায় গৌরলীলা ও কৃষ্ণ লীলা প্রদর্শন, পরিবেশনায় নিত্যানন্দ সম্প্রদায়। অনুষ্ঠানে পৌরহিত্যে করবেন বৈষ্ণপ্রবর নিতাই কৃষ্ণ গোস্বামী। ১ নভেম্বর ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, নগর পরিক্রমা ও দুপুরে প্রতিমা বিসর্জন। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। চ্যানেল ওম।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.