চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের উত্তর ভূর্ষি,কেলিশহর,পটিয়ায় অবস্থিত শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে ২৬তম শ্রী মন্দির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ৯, ১০ ও ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৬ (রবি, সোম ও মঙ্গল) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিন রবিবার সকালে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাতঃপূজা ও রাজভোগ নিবেদন, গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেলে ধর্মীয় সংগীত, ভজন, কীর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। রাতে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হবে।
দ্বিতীয় দিন সোমবার ব্রাহ্মমুহূর্তে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনের সূচনা হবে। দিনব্যাপী পূজা-অর্চনা, অন্নপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় শীতলভোগ এবং রাতে আনন্দ বাজার ও অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এছাড়া রাতব্যাপী রাসলীলা ও কীর্তন পরিবেশনার আয়োজন রাখা হয়েছে।
তৃতীয় দিন মঙ্গলবার উষালগ্নে নগর কীর্তনসহ মহানাম সংকীর্তনের পূর্ণাহুতি প্রদান করা হবে।
এ আয়োজনে স্থানীয় ভক্তবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠান সফল করতে শ্রী নামযজ্ঞ পরিবেশনায় শ্রী চৈতন্য সম্প্রদায় (চট্টগ্রাম), রাজলক্ষ্মী অষ্টপ্রহরী সম্প্রদায় (পিরোজপুর), শ্রী রামসুন্দর সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী বিশ্ববন্ধু সম্প্রদায় (গোপালগঞ্জ) ও শ্রী লোকনাথ সম্প্রদায় (উত্তর ভুরী) অংশ নেবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে ধর্মীয় এই মহোৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
উৎসব
শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন
February 17, 2026
23 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.