মিলন বৈদ্য শুভ

মানবাধিকারভিত্তিক গণমাধ্যম মানবাধিকার প্রতিদিন-এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে স্টার বাংলাদেশ মিডিয়া-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নেতৃত্বদানকারী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।
এবারের আয়োজনে “শিক্ষা ব্যবস্থাপনা” ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করেন রাউজানের কৃতী সংগঠক ও শিক্ষানুরাগী শ্রীমান দাশ শুভ। শিক্ষা উন্নয়ন ও ব্যবস্থাপনায় তাঁর অবদানকে স্বীকৃতি জানিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
ই-ক্রয় প্রেজেন্ট’স এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ চলচ্চিত্র তারকা, সঙ্গীত শিল্পী, ফ্যাশন মডেল ও নৃত্যশিল্পীরা। অ্যাওয়ার্ড প্রদান পর্বের পাশাপাশি অনুষ্ঠিত হয় আকর্ষণীয় ফ্যাশন শো ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল এটিএন বাংলা এবং প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের সমাজ ও দৈনিক সবুজ বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাস-এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। প্রধান আলোচক ছিলেন খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকি (কো-অর্ডিনেটর, ইয়ুথ ফোরাম বাংলাদেশ), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), আব্দুর নূর মো. ইয়াহিয়া (ব্যবস্থাপনা পরিচালক, উপার্জন মার্ট), জি.এম শহিদুল ইসলাম (চেয়ারম্যান, পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি), অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), উপমহাদেশের খ্যাতিমান সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা, ডা. শেখ মুহাম্মাদ মুনির হুসাইন (চীফ এডভাইজার, মেডিসিনাল মাইন্ডসেট) ও ডা. শারমিন জাহান কাদের (সিইও, সেলেসিয়াল গ্লো এসথেটিক অ্যান্ড ট্রেইনিং সেন্টার)সহ বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।
ফ্যাশন শো’র শো-স্টপার ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার ও মডেল জোন গ্রুমিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. ইমতিয়াজ। দলীয় নৃত্য পরিচালনায় ছিলেন জামিল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খন্দকার আছিফুর রহমান, প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া। সঞ্চালনায় ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকার সবুজ রায়।
অনুষ্ঠানে শোবিজ, সংস্কৃতি, সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তাসহ মানবিক কাজে সফল নেতৃত্ব প্রদানের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য ৪০ জন ব্যক্তিত্বকে “স্টার আইকন লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬” এ ভূষিত করা হয়।
আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, ভিন্নধর্মী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। চলচ্চিত্র, উদ্যোক্তা, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। তিনি আয়োজক প্রতিষ্ঠান মানবাধিকার প্রতিদিন ও স্টার বাংলাদেশ মিডিয়া পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।