রাউজান কলমপতিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজান উপজেলার কলমপতিতে শিবকল্প মহাযোগী পূর্ণব্রহ্ম ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী-এর পাদুকা উৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ ও সংকীর্তন মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তিনদিনব্যাপী আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গীতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান, বাবার জয়গান, ভক্তিমূলক সঙ্গীতাঞ্জলি, ভূবনমঙ্গল অষ্টপ্রহর মহানাম যজ্ঞের শুভ অধিবাস, গঙ্গা আহ্বান, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ এবং অন্নপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শ্রীশ্রী লোকনাথ বাবা সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি সুদীপ দত্ত। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, লিটন শর্ম্মা ও শ্রীমান দাশ (শুভ)।
তিনদিনব্যাপী এ মহতী ধর্মীয় আয়োজনে রাউজানসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার ভক্ত-অনুরাগীর উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। ভক্তরা মহানাম সংকীর্তনে অংশ নিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.