চ্যানেল ওম নিউজ ডেস্ক

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদ ধর্মীয় শিক্ষা বয়স্ক গীতা শিক্ষা কেন্দ্রে ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ। উদ্বোধক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক নীতা পান্থ, হারাধন চৌধুরী, সজল দেবনাথ, সুমন সেন। গীতা শিক্ষিকা সুর্পনা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন প্রগতি সংঘ পূজা উদযাপন পরিষদের প্রধান পুরোহিত কাঞ্চন চক্রবর্ত্তী। অনুষ্ঠানের শুরুতে বেদমন্ত্র পাঠ করেন বয়স্ক গীতা শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীরা। গীতা থেকে পাঠ করেন কেন্দ্রের শিক্ষার্থী মতি রুবি পাল। গায়ত্রী মন্ত্র পাঠ করেন সোমা চৌধুরী। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার পাশাপাশি সংগীত পরিবেশন করেন রিন্টু চৌধুরী, রেখা দে, মৌসুমী গুহ ও মনিষা রায়। কবিতা আবৃত্তি করেন গীতা শিক্ষার্থী প্রমী দেবী। প্রধান অতিথি প্রগতি সংঘের শিক্ষার্থীদের বসার জন্য চেয়ার দিবেন বলে আশ্বস্ত করেন। সভায় উপস্থিত ছিলেন মন্দিরের শিক্ষার্থী ও স্থানীয় ভক্তবৃন্দ। অনুষ্ঠানে বই বিতরণ পরবর্তী সবার মঙ্গলময় জীবন কামনায় প্রার্থনা এবং শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।