চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চর এলাকায় মগধেশ্বরী মায়ের দু’দিনব্যাপী ধর্মীয় উৎসবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। গত ১৩ মার্চ মন্দির সংলগ্ন ধোপপুলস্থ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উৎসবের প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল গীতাপাঠ, সংগীত ও নৃত্য প্রতিযোগিতা এবং মহতী ধর্মসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী অজয় সিংহ পারিয়াল। শিমূল বিশ্বাস ও ইটু সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মসভায় প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।

এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, অধ্যাপক বিদ্যুৎ কান্তি নাথ, রিমন কান্তি মুহুরী, অনিল চন্দ্র বিশ্বাস, সুব্রত সেন টিংকু, যদু রঞ্জন, সুনীল দাশসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অনিল-মিনু গুণীজন সংবর্ধনা পরিষদের উদ্যোগে এলাকায় প্রথমবারের মতো ‘সর্বজয়া জননী’ হিসেবে রুনু সেন এবং ‘গুণীজন’ হিসেবে শিক্ষক রানা দাশগুপ্তকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে প্রয়াত কবি ও লেখক অর্জন কুমার দাশের রচিত “অমৃত অনুভবে” গ্রন্থটি বিতরণ করা হয়।

উৎসবের দ্বিতীয় দিনে, ১৪ মার্চ অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উৎসব প্রাঙ্গণ ঘিরে তিন দিনব্যাপী গ্রামীণ মেলা বসে এবং সেখানে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।