দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপা দাস আত্মহত্যা করেছেন।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে গোপালগঞ্জ পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামে নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, স্বামীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্বামীকে একটি ঘরে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে তার স্বামী বাড়ির দারোয়ানের সহায়তায় দরজা ভেঙে পাশের ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দীপা দাসের সহপাঠী জেরভাস বিশ্বাস জানান, আত্মহত্যার সঠিক কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে দাম্পত্য কলহের জেরে ঝগড়ার পর তিনি এ পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর খবর সহপাঠীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে।
আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, দীপা দাস অত্যন্ত অমায়িক, মেধাবী এবং পড়াশোনায় ভালো ছিলেন। স্বামীর সঙ্গে বিবাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় সহপাঠী ও বিভাগের সবাই গভীরভাবে শোকাহত।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.