বাগেরহাট ধানসাগরে ৫৩তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান শুরু ২৫ মার্চ
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগরে অবস্থিত শ্রী শ্রী গোবিন্দ মন্দির সেবাশ্রম প্রাঙ্গণে দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৫৩তম শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মন্দির সূত্রে জানা যায়, আগামী ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ), বুধবার রাতে শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। রাত ১০টায় শুভগন্ধাধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে যজ্ঞানুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে।
পরদিন ১১, ১২ ও ১৩ চৈত্র (২৬, ২৭ ও ২৮ মার্চ) বৃহস্পতি, শুক্র ও শনিবার টানা ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত ও কীর্তনীয়া সম্প্রদায় অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের শেষ দিন ১৪ চৈত্র (২৯ মার্চ) রবিবার ব্রহ্মমুহূর্তে মহানাম সমাপন ও কুঞ্জভঙ্গ কীর্তনের মধ্য দিয়ে যজ্ঞানুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এতে নামসুধা পরিবেশন করবেন গোপালগঞ্জ, সাতক্ষীরা, মাদারীপুর, বাগেরহাট ও খুলনাসহ বিভিন্ন জেলার স্বনামধন্য কীর্তন সম্প্রদায়।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে আগত সকল ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভক্তদের স্ব-পরিবারে উপস্থিত থেকে এই মহতী ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ভক্তদের যে কোনো দান সাদরে গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.