চ্যানেল ওম নিউজ ডেস্ক

‎শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেঘালয় সংলগ্ন গারো পাহাড় পাদদেশে অবস্থিত গজনী অবকাশ কেন্দ্রে প্রতিবছরের ন্যায় এবারও গঙ্গা স্নান ও পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৫ ও ২৬ মার্চ এই ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।

‎উৎসব উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ চৈত্র ১৪৩২ বাংলা (২৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ), বৃহস্পতিবার মহা অষ্টমী স্নান ও গঙ্গা পূজা অনুষ্ঠিত হবে। ভোরের অরুণোদয় থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে বেলা ২টা ৫৯ মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত।

‎উক্ত আয়োজনে সভাপতির দায়িত্বে রয়েছেন নীলমাধব হাজং, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ধীমান কোচ এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন আনন্দ দেব বর্মন।

‎এ উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের সকল ভক্ত ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।