আমি শুক্রবারে জুমার নামাজ আদায় করি এবং সোমবার শিবের পূজা করি : সেলিম মার্চেন্ট
বলিউডের জনপ্রিয় সুরকার সেলিম মার্চেন্ট আবারও আলোচনায় এসেছেন তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় চর্চা নিয়ে। ‘শুকরআল্লা’, ‘মওলা মেরে’ ও ‘সাইয়াঁ’-এর মতো জনপ্রিয় গানের এই স্রষ্টা সম্প্রতি জানান, তিনি যেমন শুক্রবার জুমার নামাজ আদায় করেন, তেমনি সোমবার শিবের পূজাও করেন। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা বিতর্ক। খবর জানিয়েছে আনন্দবাজার অনলাইন।
সেলিমের সংগীতে যেমন আল্লাহর প্রতি ভক্তি ফুটে ওঠে, তেমনি তিনি প্রতি বছর মহা শিবরাত্রি উপলক্ষে শিবকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করেন বলেও জানা যায়। জন্মসূত্রে মুসলিম হলেও, ধর্মীয় চর্চায় তিনি ভিন্নধর্মের প্রতিও সমান শ্রদ্ধা প্রদর্শন করেন।
এর আগেও নানা ইস্যুতে সরব হয়েছেন এই সুরকার। গত বছর পহেলগাঁও এ ঘটে যাওয়া ঘটনার পর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “মুসলমান হয়ে লজ্জিত।” এছাড়া
এআর রহমান এর মুসলিম হওয়ার কারণে কাজ কম পাওয়ার মন্তব্যেরও কড়া বিরোধিতা করেন তিনি।
সম্প্রতি নিজের অবস্থান পরিষ্কার করে সেলিম বলেন, তিনি দুই ধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল। তাঁর ভাষায়, শুক্রবার জুমার নামাজ আদায়ের পাশাপাশি সোমবার শিবের পূজা করেন। এ নিয়ে অনেকেই প্রশ্ন তুললেও, ঈশ্বর ও সঙ্গীতের সঙ্গে তাঁর যে গভীর সম্পর্ক, তা ভাষায় প্রকাশ করা কঠিন বলেই জানান তিনি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.