প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ, ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্য নয়: বিদ্যুৎমন্ত্রী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নয়, বরং অধিকার আদায় ও একটি প্রগতিশীল রাষ্ট্র গঠনের সংগ্রাম ছিল। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের অংশগ্রহণে একটি জনযুদ্ধ।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি উল্লেখ করেন, ২৫ মার্চের পর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং পরবর্তীতে জেড ফোর্স গঠন করে যুদ্ধে অংশ নেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.