চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি দেব (২৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরের কোতোয়ালি থানার বলুয়ার দিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি কোতোয়ালি এলাকার সেবক কলোনির বাসিন্দা।

র‍্যাব-৭ জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত সহিংস ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় ৩১ জনকে নামীয় আসামি এবং আরও ১০–১৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক আসামি দেব কোতোয়ালি এলাকায় অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।