চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালীস্থ কানুনগোপাড়ায় গত ৩ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বেদান্তসার গীতা বিদ্যাপীঠ’। ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
উক্ত বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী বিজয় চৌধুরী। পরিচালনার দায়িত্বে রয়েছেন শ্রী অর্পিতা চৌধুরী ও শ্রী জয়া দেবী।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রান্ত রায় অন্তর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, চান্দগাঁও শাখার সদস্যবৃন্দ শ্রী সৈকত পাল,শ্রী দুর্জয় সেন, শ্রীমানি পুস্পিতা দাশ, শ্রীমানি ঐশী ধর ও শ্রীমানি অরনি ধর।
অনুষ্ঠানে বক্তারা গীতা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। নতুন প্রজন্মের মাঝে গীতা শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই বিদ্যাপীঠ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী আয়োজনের সার্বিক সহযোগিতা ও পর্যালোচনায় ছিলেন শ্রী সৈকত পাল।
অনুষ্ঠান শেষে “জয় গীতা, জয় শ্রী কৃষ্ণ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আয়োজকরা ‘গীতা আলো ঘরে ঘরে জ্বালো’ এই প্রত্যয় নিয়ে ভবিষ্যতে আরও কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.