চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দির এর বার্ষিক পরীক্ষার ফলাফল গতকাল ১০ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাগীশিক মিলনায়তনে অভিভাবক প্রতিনিধি,সংগীতশিল্পী- প্রকৌশলী সুমন সেনের সভাপতিত্বে ও প্রশিক্ষক চুমকী চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন রূপালী ব্যাংকের ডিজিএম কবি- লায়ন রূপক কুমার রক্ষিত, প্রধান অতিথি ছিলেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রবিন সাহা, বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক অচ্যুত সিকদার ও বোয়ালখালী দক্ষিণেশ্বরী কালী ও ভোলানাথ শিব মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী। অনুষ্ঠানে কৃতী ভজনশিল্পী অপর্ণা দেবনাথকে সম্মাননা প্রদান করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী’র স্বাগত বক্তব্যের পর আরো বক্তব্য রাখেন ডাঃ কণিকা চৌধুরী, সান্ত্বনা দাশ, আরাধ্যা দে, প্রাচী চৌধুরী, মৃত্তিকা দেওয়ানজী, পাঁপড়ি রুদ্র ও প্রিয়ন্তী দাশ। শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.