চ্যানেল ওম নিউজ ডেস্ক
রোববার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর এক প্রতিবেদনে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তার ছেলে আনন্দ ভোসলে গণমাধ্যমকে জানান, তার মা আর বেঁচে নেই। আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে অসুস্থ অবস্থায় তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
দীর্ঘ প্রায় আট দশকের ক্যারিয়ারে আশা ভোসলে সংগীতজগতে রেখে গেছেন অসামান্য অবদান। অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। মাত্র ১০ বছর বয়সে, ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্রে গান রেকর্ডের মাধ্যমে তার সংগীতজীবনের সূচনা হয়।
ক্যারিয়ারের শুরুতে তাকে মূলত নাচের গান বা হালকা ঘরানার গানের জন্য পরিচিত করা হলেও, পরবর্তীতে গজল ও ধ্রুপদী সংগীতেও তিনি নিজের অসাধারণ দক্ষতার পরিচয় দেন।
সংগীতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জীবদ্দশায় অর্জন করেন বহু সম্মাননা। এর মধ্যে রয়েছে ১৯৮১ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৮৮ সালে দ্বিতীয় জাতীয় পুরস্কার, ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ।
সবশেষে ২০২২ সালে তিনি একটি হিন্দি চলচ্চিত্রের জন্য গান রেকর্ড করেন। এছাড়া ৯১ বছর বয়সে ‘সাইয়াঁ বিনা’ শিরোনামে একটি একক গান প্রকাশ করেন, যা তিনি তার প্রয়াত স্বামী আর. ডি. বর্মনকে উৎসর্গ করেছিলেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.