শ্রীমৎ স্বামী অচ‍্যুতানন্দ পুরী মহারাজ এর প্রতিষ্ঠিত “আকাশবৃত্তি” অবলম্বনে ৩২ প্রহরব‍্যাপী মহোৎসবের ৫০তম পুর্তিতে সূবর্ণজয়ন্তী উৎযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা সম্পন্ন হয়। আগামী ১৫ ডিসেম্বর হতে ২১ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনব্যাপী অনুষ্ঠান পালনে উদ্যোগ হাতে নিয়েছেন উৎসব উদযাপন পরিষদ। আকাশবৃত্তি সূবর্ণজয়ন্তী উৎযাপন পরিষদের সভাপতি বাবু হিরন্ময় ধর জানান এবার সূবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বর রোজ সোমবার ১ম অধিবেশনে সাধু-সন্ন্যাসী সম্মেলন ও ২য় অধিবেশনে সন্ধ্যায় ভক্তি সংগীতঞ্জলি “শিবরঞ্জনী” পরিবেশনায় চট্টগ্রামের নন্দিত সনাতনী ব‍্যন্ড “ডমরু”। ১৬ ডিসেম্বর রোজ মঙ্গলবার ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে ১ম অধিবেশনে অদ্বৈত-অচ‍্যুত চিকিৎসক ফোরাম কর্তৃক বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ, সাতকানিয়া উপজেলার অবস্থিত সকল গীতা শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদভগবদ গীতাপাঠ প্রতিযোগিতা, ২য় অধিবেশন অদ্বৈত-অচ‍্যুত শিল্পীগোস্ঠীর পরিবেশনায় ভক্তি সংগীত, পুরস্কার বিতরণী, বিশিষ্ট সমাজসেবকদের সম্মাননা, প্রবীণদের মুখে আকাশবৃত্তি স্মরণ ও মহানামযজ্ঞের শুভ অধিবাস, সমবেত প্রার্থনা।
১৭-২০ ডিসেম্বর (বুধবার থেকে শনিবার) বাংলাদেশের নন্দিত কীর্তন সম্প্রদায়বৃন্দের পরিবেশনায় অহোরাত্র নামসংকীর্তন। ২১ ডিসেম্বর রোজ রবিবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি, সাধুসন্তু বিদায় ও অদ্বৈত-অচ‍্যুত মিশন রামপুর শাখা কর্তৃক শীতার্তের কম্বল বিতরণ। সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সহ-সভাপতি বাবু পলাশ ধর, সাধারণ সম্পাদক বাবু কৃষ্ণ ধর, সহ সাধারণ সম্পাদক বাবু রবি ধর, অর্থ সম্পাদক বাবু দোলন ধর, সহ অর্থ সম্পাদক বাবু রিতেন ধর ও সাংগঠনিক সম্পাদক বাবু রনি ধর ৭ দিনব‍্যাপী অনুষ্ঠানমালায় সকল সনাতনী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন। প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন মাস্টার কালীমোহন ধর।