চ্যানেল ওম নিউজ ডেস্ক

চট্টগ্রামের মিরসরাই উপজেলার সিদ্দেশ্বরীতে “শ্রীশ্রী কালী বাড়ি ধ্রুব সংঘ”-এর উদ্যোগে “পার্থ সারথী গীতা শিক্ষালয়” গীতা স্কুল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ৪৫টি গীতা বিতরণ করা হয়।

গীতা বিতরণে সহযোগিতা করে শারজাহ গীতা সংঘ। নবগঠিত এই শিক্ষালয়ে পাঠদান করবেন শ্রীমতি আঁখি চক্রবর্তী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজিত নাথ। উপস্থিত ছিলেন কমিটির অর্থ সম্পাদক শ্রী খোকন শর্মা, পৃষ্ঠপোষক শ্রী হারাধন নাথ ও শ্রী সুমন নাথ, পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী ছোটন ভৌমিক।

এছাড়া গীতা পরিষদ মিরসরাইয়ের পৃষ্ঠপোষক শ্রী অর্জুন দাস, সভাপতি শ্রী অসীম সেন, সাবেক সদস্য সচিব শ্রী শুভ দাশ, শুভাকাঙ্ক্ষী শ্রী হিমেল দাশ ও শ্রী তুষার কুমার দাশ, থানা কমিটির সভাপতি শ্রী অন্ত বৈদ্য এবং সাধারণ সম্পাদক শ্রী নন্দরাজ দাশ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন শ্রী প্রসেনজিৎ চক্রবর্তী, শ্রী বাধন দত্ত, শ্রী রাজেশ শর্মা, শ্রী রিমন দাশ, শ্রী প্রান্ত দাস, শ্রী প্রান্ত নাথ, শ্রী শুভ দাস, শ্রী পার্থ দাশ ও শ্রী রনি সেনসহ গীতা পরিষদের অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে গীতা স্কুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার প্রসার ঘটবে।