চ্যানেল ওম নিউজ ডেস্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা সজল কুমার। দরিদ্র পরিবারে জন্ম তাঁর। বাবা পেশায় একজন কাঠমিস্ত্রি, আর মা স্বপ্না রানী গৃহিণী। অভাব-অনটনের সংসারে অনেক সময় তিনবেলা খাবার জোটেনি। তবুও অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রমে পড়াশোনা চালিয়ে গেছেন সজল। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালান তিনি। কিন্তু এখন জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ে নেমেছেন—মাকে বাঁচানোর লড়াই। ২০২৪ সালে তাঁর মা স্বপ্না রানীর শরীরে ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকদের ভাষায় রোগটির ধরন ‘সিএআরটি ব্রেস্ট, আইডিসিসি, জি-২’।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ইতোমধ্যে পরিবারের ১০ শতক জমি ও তিনটি গরুসহ প্রায় সব সম্পদ বিক্রি করতে হয়েছে। দেশে চিকিৎসা চললেও তাতে আশানুরূপ উন্নতি হয়নি। চিকিৎসকেরা এখন দ্রুত দেশের বাইরে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
বিদেশে চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন, যা এই পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই মায়ের জীবন বাঁচাতে সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা কামনা করেছেন সজল।
সহযোগিতা করতে চাইলে— মোবাইল (বিকাশ/নগদ/রকেট): ০১৬১২-০২৩৮৮৬ (পারসোনাল)
ব্যাংক তথ্য: ব্র্যাক ব্যাংক
অ্যাকাউন্ট নাম: Shojol Kumar
অ্যাকাউন্ট নম্বর: 1066367030001
শাখা: এলিফ্যান্ট রোড
রাউটিং নম্বর: 060261339
ইসলামী ব্যাংক
অ্যাকাউন্ট নাম: Shojol Kumar
হিসাব নম্বর: 20502156700186003
শাখা: এলিফ্যান্ট রোড
রাউটিং নম্বর: 125261337
মানবিক সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে এক মায়ের জীবন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.