চ্যানেল ওম নিউজ ডেস্ক

আন্দরকিল্লার গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দির-এ অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান। গত ২৪ এপ্রিল সকাল ১০টায় বাগীশিক মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী দিলীপ কান্তি নাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডা. মৌমিতা দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিকের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালীর দক্ষিণেশ্বরী কালী ও ভোলানাথ শিব মন্দিরের সাধারণ সম্পাদক সবুজ চক্রবর্তী।

অনুষ্ঠানে কণ্ঠশিল্পী তিথি ধর এবং গীতা প্রশিক্ষক চৈতি মল্লিক-কে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও বক্তব্য রাখেন বাপ্পী ধর, মিলি ঘোষ, কাকলী শর্মা, রূপনা চৌধুরী, কণিকা চৌধুরী, নন্দিনী বিশ্বাস, চুমকি চৌধুরী, পুণম নাথ, প্রিয়ন্তী দাশ, শান্তনা দাশ, মৃত্তিকা দেওয়ানজী ও প্রাচী চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মৌমিতা দাশ বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। নীতিশিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে এবং কেবল পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই যথেষ্ট নয়; সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশও জরুরি। তিনি আরও উল্লেখ করেন, আদর্শ নাগরিক ও মানবিক মানুষ গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য।