সঞ্জয় দত্ত
চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিজয়া সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর কোর্ট হিলস্থ আইনজীবী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই সাংস্কৃতিক পর্বে স্মিতা সিকদারের একক নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অ্যাডভোকেট বিশ্বজিৎ দাশের পরিচালনায় আয়োজিত এ পর্বে আইনজীবী শিল্পীরা দলীয় সংগীত পরিবেশন করেন।
বিজয়া সম্মিলন পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় শ্রীচণ্ডী থেকে পাঠ করেন অ্যাডভোকেট প্রবীর কুমার ভট্টাচার্য্য।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে ‘বিজয়া’র মতো সংগঠনগুলোর অগ্রণী ভূমিকা অপরিহার্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ আবদুল হালিম, মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সোহাগ তালুকদার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম. বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবদুস সাত্তার এবং সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ হাসান আলী চৌধুরী। চ্যানেল ওম।
এছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাশ ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. শিপন কুমার দে এবং সভাপতিত্ব করেন সভাপতি অ্যাড. মধুসূদন দাশ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিষদের সমন্বয়কারী অ্যাড. রক্তিম চন্দ্র নাথ ও অ্যাড. পলি রানী ঘোষ।
অনুষ্ঠানে মাননীয় বিচারপতি শশাঙ্ক শেখর সরকারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন নির্বাহী পরিচালক ও গভর্নিং বডির সদস্য মোঃ জামাল উদ্দিন। এসময় বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচিতি পাঠ করেন অ্যাড. মিলি চৌধুরী। চ্যানেল ওম।
আলোচনা সভা শেষে ঢাকা থেকে আগত শিল্পী তনুশ্রী বিশ্বাস ও রাজ সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন অ্যাড. যিশু কৃষ্ণ রক্ষিত, অ্যাড. ছোটন বোস, অ্যাড. বাপ্পা ঘোষ, অ্যাড. মানিক সেন, অ্যাড. নিহার নাথ, অ্যাড. আকাশ দে, অ্যাড. বিবেকানন্দ এবং অ্যাড. হিমাদ্রী শেখর দেওয়ানজীসহ সংশ্লিষ্ট আইনজীবীবৃন্দ।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.