চ্যানেল ওম নিউজ ডেস্ক
সকল ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সরকারি অনুষ্ঠান শুরু করার উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মে সিলেটে নতুন ক্রীড়া স্পোর্টস ২০২৬ সহ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় তারা গভীর সন্তোষ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের উদ্যোগ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করবে এবং সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানকে আরও সুদৃঢ় করবে।
সংগঠনটি আশা প্রকাশ করে, ভবিষ্যতেও সরকারি সব অনুষ্ঠান একই ধারায় পরিচালিত হলে তা গণতন্ত্র ও জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ
ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সরকারি অনুষ্ঠান শুরু: সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাল ঐক্য পরিষদ
May 3, 2026
32 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.