চ্যানেল ওম নিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, চন্দ্রনাথ রথ দোহারিয়া এলাকা থেকে মধ্যমগ্রামের দিকে আসছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ির পথরোধ করে এবং তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে মধ্যমগ্রাম চৌমাথার কাছে ভিবাসিটি নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্দ্রনাথ রথ পেশাগত জীবনে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক ভবানীপুর বিধানসভা নির্বাচনে শুভেন্দুর পক্ষে প্রচারণায়ও তিনি সক্রিয় ভূমিকা রেখেছিলেন।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.