সুব্রত দাশ
বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট বুদ্ধ কীর্তনশিল্পী ডা. তাপস বড়ুয়া আন্তর্জাতিক ‘বুদ্ধ পূর্ণিমা পিস অ্যান্ড হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন। বুদ্ধ কীর্তনশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ৯ মে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল মারজিন বিহার প্রাঙ্গণে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন ও শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তিনি ঠেগরপুনি বুদ্ধ কীর্তনীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানটি পরিচালিত হয় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়ুয়ার সম্পাদকীয় বক্তব্য এবং বাংলাদেশ মাইনোরেটি বুড্ডিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান দীপানন্দ মহাস্থবিরের সার্বিক ব্যবস্থাপনায়।
সভাপতিত্ব করেন পূর্ণাচার ভিক্ষু সংসদের সাধারণ সম্পাদক শরণসেন মহাস্থবির। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, শুভানন্দ থেরো, সত্যানন্দ থেরো ও শরণশ্রী থেরো। অনুষ্ঠানের উদ্বোধন করেন মারজিন বিহার কমিটির সাধারণ সম্পাদক লায়ন সোহেল বড়ুয়া এবং স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া।
অনুষ্ঠানে দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দেয়। দক্ষিণ কোরিয়ার HWPL-এর গ্লোবাল ০৩ ব্রাঞ্চের কো-অর্ডিনেটর মিস্টার জ্যাকব বে এবং পিস এডুকেশন ডিপার্টমেন্টের কো-অর্ডিনেটর বেনজামিন কিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া মিয়ানমারের ধর্ম শিক্ষক মা খন্তিপন্নাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এমাদ এরশাদ, রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী, সহকারী ভূমি কর্মকর্তা পম্পি বড়ুয়া, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী ও ব্যাংক কর্মকর্তা লায়ন দুলাল কান্তি বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
ডা. তাপস বড়ুয়ার পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও কয়েকজন গুণী ব্যক্তিকে ‘বুদ্ধ পূর্ণিমা পিস অ্যান্ড হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভিসি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, সাধক ডালিম বড়ুয়া, ড. সবুজ বড়ুয়া, সাংবাদিক অধীর বড়ুয়া, সংগঠক শ্যামল চৌধুরী, কীর্তনশিল্পী জুসি বড়ুয়া, ডা. রুপা বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া ও অনন্য বড়ুয়া।
প্রজ্ঞা ও মনীষা বড়ুয়ার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন সঞ্জয় বড়ুয়া এবং ধর্মীয় সংগীত পরিবেশন করেন কমল বড়ুয়া। এছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, শিক্ষক মিলন বড়ুয়া, শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া ও পল্টু কান্তি বড়ুয়াসহ স্থানীয় বৌদ্ধ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান
আন্তর্জাতিক 'বুদ্ধ পূর্ণিমা পিস অ্যান্ড হিউম্যানিটি অ্যাওয়ার্ড-২০২৬' পেলেন ডা. তাপস বড়ুয়া
May 13, 2026
31 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.