‎প্রমি সেন
‎চট্টগ্রামের পটিয়ায় আগামীকাল ১৫ মে ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) পটিয়া উপজেলা সংসদ-এর সাধারণ সভা, ত্রি-বার্ষিক সম্মেলন ও শ্রীমদ্ভগবদ্গীতা দানোৎসব-২০২৬।

‎পটিয়া ক্লাব মুক্তমঞ্চে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে ইতোমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েচে। আয়োজকরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক গীতা অনুরাগী ও সনাতনী ভক্তদের সমাগম ঘটবে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।

‎উদ্বোধক হিসেবে থাকবেন ঝন্টু চৌধুরী, সভাপতি, বাগীশিক কেন্দ্রীয় সংসদ।

‎মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলক: শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ (পাচুরিয়া তপোবন আশ্রম, পটিয়া)।

‎ধ্বজা উত্তোলন: শ্রীমৎ স্বামী পরিতোষানন্দ গিরি মহারাজ।

‎প্রধান ধর্মীয় আলোচক: শ্রীমৎ রণনাথ ব্রহ্মচারী (চন্দনাইশ)।

‎প্রধান বক্তা: শ্রী পুলক কান্তি চৌধুরী, সভাপতি, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদ।


‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দেবাশীষ ধর (বাপন)। স্বাগত বক্তব্য রাখবেন পলাশ চক্রবর্তী, শুভেচ্ছা বক্তব্য দেবেন প্রিয়তোষ সরকার (রাসু) এবং সম্পাদকীয় বক্তব্য উপস্থাপন করবেন অ্যাডভোকেট সঞ্জয় দে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জুয়েল চৌধুরী।

‎আয়োজক কমিটি জানায়, সম্মেলন ও দানৌৎসবকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দিনব্যাপী এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই সর্বাত্মকভাবে কাজ করছেন।