চ্যানেল ওম নিউজ ডেস্ক

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, আনোয়ারা উপজেলার বর্ধিত সভা সংগঠনের আহ্বায়ক পলাশ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সুমন সরকার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌতম দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সহ-সভাপতি মানতু মিত্র, টিটু চৌধুরী রাজ, সজীব দত্ত সৌরভ, সুমন কান্তি দত্ত, সুজন দে, কনক চৌধুরী, মিঠুন দাশ, রনি বল, বিকাশ দাশ, পংকজ আইচ, এডভোকেট রানা মিত্র, প্রকৌশলী ইমন দত্ত, এডভোকেট পংকজ নাথ, পলাশ দত্ত, দীপন দত্ত, শাবলু মিত্র, রাহুল চক্রবর্তী, সত্যজিত ধর, বিজয় চৌধুরী, বিজয় ঘোষ, রিপন গুপ্ত, শিলটন দত্ত, রনি দত্ত, প্রবাল দত্ত, রিপন দাশ, বাপ্প বোস, প্রভাষ দে ও সনজিত দাশ।

সভা সঞ্চালনা করেন আনোয়ারা উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শ্রীমান দাশ জুয়েল।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।