চ্যানেল ওম নিউজ ডেস্ক
চট্টগ্রামে জুলাই-আগস্টের একটি মামলায় গ্রেফতার হওয়া দেবাশীষ চৌধুরীর জেল হেফাজতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবার পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ রাতে চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন ১১০ কবি নজরুল ইসলাম রোডের পি কে সেন কম্পাউন্ড এলাকায় নিজ বাসা থেকে দেবাশীষ চৌধুরীকে আটক করে পুলিশ। পরে তাকে সদরঘাট থানার মামলা নম্বর-১৯ (১) ৯(খ), তারিখ ০১/০৯/২০২৪ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারের ২১ দিন পর গতকাল চট্টগ্রাম কারাগার থেকে মৃত অবস্থায় দেবাশীষ চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরিবারের দাবি, মরদেহে বিশেষ করে পিঠের অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
স্বজনদের অভিযোগ, দেবাশীষ চৌধুরী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তবে পৈত্রিক সম্পত্তি নিয়ে একটি মহলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে স্থানীয় থানা পুলিশকে ব্যবহার করে তাকে জুলাই-আগস্টের মামলায় গ্রেফতার করানো হয় এবং পরে জেলের ভেতরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।চ্যানেল ওম।
এ ঘটনায় পরিবার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি জানিয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অপরাধ
গ্রেফতারের ২১ দিন পর জেল হেফাজতে দেবাশীষ চৌধুরীর মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
May 19, 2026
516 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.