কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ কেন্দ্রীয় শ্মশানঘাট ও শ্মশানকালী মন্দির এলাকায় ধর্মীয় পরিবেশ নষ্ট, মাদক সেবন, জুয়া খেলা এবং আপত্তিকর ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, কিছু অসামাজিক যুবক মন্দির চত্বরে প্রবেশ করে প্রতিমার সঙ্গে আপত্তিকর ভঙ্গিতে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে। পাশাপাশি শ্মশানঘাট এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও জুয়ার আসর বসানোর অভিযোগও রয়েছে। চ্যানেল ওম। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেন স্থানীয়রা।
অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— সুমন (পিতা: জমসেদ আলী) ও আতিকুর (পিতা: ইসলাম)। তাদের বাড়ি ভিতরবন্দ ইউনিয়নের কুমারপাড়া, ভবানীপুর এলাকায় বলে জানা গেছে। এছাড়াও আরও কয়েকজন যুবক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন মহল জানায়, এসব ঘটনায় নারী, শিশু ও ধর্মপ্রাণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। শ্মশানঘাট ও ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন না করলে ভবিষ্যতে সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
অপরাধ
কুড়িগ্রাম নাগেশ্বরী শ্মশানকালী মন্দিরে প্রতিমা সাথে অশ্লীল ছবি তুলে ফেসবুকে পোস্ট মুসলিম দুই যুবকের
May 22, 2026
161 Views
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.