চ্যানেল ওম নিউজ ডেস্ক
বান্দরবানের থানচি উপজেলার নতুন পাড়া এলাকায় পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজয় বড়ুয়া (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তের বিচার দাবিতে থানচি থানা ঘেরাও করেছেন স্থানীয়রা।
রোববার (২৪ মে) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি বিষয়টি পরিবারকে জানালে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানায় সোপর্দ করেন। পরে বিষয়টি ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে গেলে ধর্ষকের বিচার থানায় ঘেরাও করে। এসময় পুলিশ ও বিজিবি সাথে স্থানীয়দের মাঝে এক প্রকার উত্তপ্ত সৃষ্টি হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, স্থানীয় বড়ুয়া ছেলে কর্তৃক একই এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের এক শিশুকে ধর্ষণের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উৎঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Create a Social Card
Convert this news into a shareable image card instantly.