চ্যানেল ওম নিউজ ডেস্ক

আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন যুব ঐক্য পরিষদের কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার মামুরখাইন শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত এ সভায় স্থানীয় সনাতনী যুবসমাজের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, আনোয়ারা উপজেলার সদস্য সচিব শ্রীমান দাশ (জুয়েল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পরৈকোড়া ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক যীশু দাশ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজীব দত্ত (সৌরভ)।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক পলাশ মিত্র। উপজেলা সদস্য বিজয় ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদের সদস্য অসীম দাশ, উপজেলা সিনিয়র সদস্য শাবলু মিত্র, সঞ্জয় চৌধুরী, অলক গুহ, আগমন দাশ, টাইসেন দত্ত, তন্ময় নন্দী, মাইকেল নন্দী দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক উন্নয়নে যুবকদের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে ৯নং পরৈকোড়া ইউনিয়ন যুব ঐক্য পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়। এতে সঞ্জয় চৌধুরীকে সভাপতি এবং অলক গুহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।