চ্যানেল ওম নিউজ ডেস্ক

দক্ষিণ রামপুর বণিক পাড়া গ্রামে শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে আরোহন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গত ২৮ মে ২০২৬ ইং বৃহস্পতিবার মন্দির পুনঃনির্মাণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় মন্দির পুনঃনির্মাণ কমিটির আহ্বায়ক ও অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিরন্ময় ধর মন্দিরের নকশা (ডিজাইন) ও পুনঃনির্মাণ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্দির পুনঃনির্মাণ কমিটির সদস্য ও অদ্বৈত-অচ্যুত মিশন রামপুর শাখার সাধারণ সম্পাদক রনি ধরের সঞ্চালনায় সভার শুরুতে মন্দিরের পুরোহিত ইন্দ্রজিৎ চক্রবর্তীর শ্রীমদ্ভগবদ্‌গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন রামপুর আরোহন সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব রবি ধর।

সভায় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক পলাশ ধর, শ্যামদাস ধর, মৃণাল কান্তি ধর, ননী গোপাল ধর, রণজিৎ ধর রণ, নারায়ণ হরি ধর, শিব প্রসাদ ধর, প্রবীর ধর, বিজয় ধরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন রামপুর আরোহন সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, অদ্বৈত-অচ্যুত মিশন রামপুর শাখার নেতৃবৃন্দ, দক্ষিণ রামপুর বণিক পাড়া যুব সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গ্রামবাসী।

সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে উপদেষ্টা হিসেবে মনোনীত হন ননী গোপাল ধর, নারায়ণ হরি ধর, রণজিৎ ধর রণ, সোনারাম ধর, রুপন ধর, আশিষ কুমার ধর, আনন্দ মোহন ধর, তপন ধর টি.কে., চন্দন ধর, শিব প্রসাদ ধর, মৃদুল ধর, খোকন ধর, মিলন ধর, সুনিল ধর, বিকাশ ধর, প্রদীপ ধর-ময়না, রামধন ধর, শ্যামদাস ধর, মৃণাল কান্তি ধর, স্বপন ধর, শিব শঙ্কর ধর, রঞ্জন ধর সাধু প্রমুখ।

আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন হিরন্ময় ধর এবং যুগ্ম-আহ্বায়ক পলাশ ধর। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান পলাশ ধর এবং যুগ্ম সদস্য সচিব রবি ধর। অর্থ সচিব হিসেবে নির্বাচিত হন আশিষ ধর, যুগ্ম অর্থ সচিব বিজয় ধর এবং সহ-অর্থ সচিব কৃষ্ণ ধর।

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন উজ্জ্বল ধর, বাপ্পু ধর, প্রবীর ধর, রঞ্জন ধর, রনি ধর, দোলন ধর, রাজীব ধর, শংকর ধর, রিতন ধর, মিন্টু ধর, কাঞ্চন ধর, সানি ধর, জনি ধর, বিপ্লব ধর, রিপুল ধরসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পুনঃনির্মাণের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হবে। সভা শেষে সকলের সম্মতিতে পুনঃনির্মাণ কার্যক্রমকে দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।